আছ ছাফ্‌ফাত

সূরা নং: ৩৭, আয়াত নং: ১৫৮

তাফসীর
وَجَعَلُوۡا بَیۡنَہٗ وَبَیۡنَ الۡجِنَّۃِ نَسَبًا ؕ  وَلَقَدۡ عَلِمَتِ الۡجِنَّۃُ اِنَّہُمۡ لَمُحۡضَرُوۡنَ ۙ

উচ্চারণ

ওয়াজা‘আলূবাইনাহূওয়া বাইনাল জিন্নাতি নাছাবাওঁ ওয়ালাকাদ ‘আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা আল্লাহ ও জিনদের মধ্যেও বংশীয় সম্পর্ক স্থির করেছে। ৩২ অথচ স্বয়ং জিনরোও জানে, তাদেরকে অপরাধীরূপে হাজির করা হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩২. এর দ্বারা মুশরিকদের আরেকটি বেহুদা বিশ্বাস খণ্ডন করা হয়েছে। তারা বলত, জিনদের যারা সর্দার, তাদের কন্যাগণ হল ফেরেশতাদের মা’, যেন তারা আল্লাহ তাআলার স্ত্রী নাউযুবিল্লাহ।
সূরা আছ ছাফ্‌ফাত, আয়াত ৩৯৪৬ | মুসলিম বাংলা