বলে দাও, আমার প্রতিপালক উপর থেকে সত্য পাঠাচ্ছেন। ২৪ তিনি গায়েবের যাবতীয় বিষয় ভালোভাবে জানেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৪. ‘সত্যকে উপর থেকে পাঠাচ্ছেন’ এর মানে সত্য বাণী ওহীর মাধ্যমে উপর থেকে আসছে। এর দ্বিতীয় অর্থ হল, আল্লাহ তাআলা উপর থেকে সত্য নাযিল করে তাকে মিথ্যার উপর প্রবল করে তুলছেন। সুতরাং তোমরা যতই বিরোধিতা কর না কেন মিথ্যা ক্রমশ ধ্বংস হয়ে যাবে এবং সত্য হবে জয়যুক্ত।