তারপর তাকে ঠিকঠাক করত তার ভেতর নিজ রূহ ফুঁকে দিয়েছেন ৫ এবং (হে মানুষ!) তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫. আল্লাহ তাআলা মানবাত্মাকে নিজের সাথে সম্বন্ধযুক্ত করেছেন একথার প্রতি ইঙ্গিত করার জন্য যে, মানুষের আত্মা (রূহ) অত্যন্ত মর্যাদাবান, তা এক বিস্ময়কর সৃষ্টি এবং আল্লাহ তাআলার কাছে অপরাপর প্রাণীর আত্মা অপেক্ষা তার এক বিশেষ মহিমা ও গুরুত্ব আছে। -অনুবাদক