সুতরাং (হে রাসূল!) তুমি সবর অবলম্বন কর। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। যারা ইয়াকীন করে না, তারা যেন কিছুতেই তোমাকে দিয়ে শিথিলতা প্রদর্শন করাতে না পারে। ২৭
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৭. অর্থাৎ কাফেরদের হঠকারিতাপূর্ণ কথাবার্তা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে হতোদ্যম না হয়ে আপনি নবীসুলভ ধৈর্য-স্থৈর্যের সাথে আপন দায়িত্ব-পালনে রত থাকুন। আল্লাহ তা‘আলা আপনাকে যে বিজয় ও কৃতকার্যতার প্রতিশ্রুতি দিয়েছেন তা সত্য। তা অবশ্যই পূরণ হবে। সুতরাং তাদের প্রতি মনঃকষ্টে দাওয়াতী কার্যক্রমে যেন বিন্দুমাত্র শিথিলতা প্রদর্শন না করেন। -অনুবাদক