এবং তুমি অন্ধদেরকে পথভ্রষ্টতা থেকে মুক্ত করে সঠিক পথে আনতে পারবে না। ২৬ তুমি তো কেবল তাদেরকেই নিজের কথা শোনাতে পারবে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে অতঃপর হয়ে যায় আজ্ঞানুবর্তী।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৬. এখানে অন্ধ বলে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে কারও পথপ্রদর্শনকে গ্রহণ করে না।