আর রুম

সূরা নং: ৩০, আয়াত নং: ৫১

তাফসীর
وَلَئِنۡ اَرۡسَلۡنَا رِیۡحًا فَرَاَوۡہُ مُصۡفَرًّا لَّظَلُّوۡا مِنۡۢ بَعۡدِہٖ یَکۡفُرُوۡنَ

উচ্চারণ

ওয়া লাইন আরছালনা-রীহান ফারাআওহু মুসফাররাল লাজাললূমিম বা‘দিহী ইয়াকফুরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমি যদি (ক্ষতিকর) বায়ু প্রবাহিত করি, ২৫ ফলে তারা তাদের শস্যক্ষেত্রকে পীতবর্ণ দেখতে পায়, এরপর তারা অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. رِيَاحٌ শব্দটিرِيْحٌ এর বহুবচন। অর্থ বায়ু। কুরআন মাজীদে যেখানে শব্দটি বহুবচনে رِيَاحٌ ব্যবহৃত হয়েছে, সেখানে এর দ্বারা উপকারী বাতাস বোঝানো হয়েছে আর যেখানে একবচনে رِيَحٌ ব্যবহৃত হয়েছে সেখানে বোঝানো হয়েছে ক্ষতিকর বাতাস।