সুতরাং তুমি নিজ চেহারাকে একনিষ্ঠভাবে এই দীনের অভিমুখী রাখ। আল্লাহর সেই ফিতরত অনুযায়ী চল, যে ফিতরতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ১৬ আল্লাহর সৃষ্টিতে কোন পরিবর্তন সাধন সম্ভব নয়। ১৭ এটাই সম্পূর্ণ সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৬. আল্লাহ তাআলা প্রতিটি মানুষের ভেতর এই যোগ্যতা নিহিত রেখেছেন যে, সে চাইলে নিজ সৃষ্টিকর্তা ও মালিককে চিনতে পারবে, তাঁর তাওহীদকে বুঝতে ও মানতে পারবে এবং তাঁর নবী-রাসূলগণ যে দীন ও হেদায়াত নিয়ে আসেন তার অনুসরণ করতে সক্ষম হবে। মানুষের মজ্জাগত এই যে যোগ্যতা ও ক্ষমতাএকেই কুরআন মাজীদে ‘ফিতরাত’ শব্দে ব্যক্ত করা হয়েছে।