আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৬৮

তাফসীর
وَرَبُّکَ یَخۡلُقُ مَا یَشَآءُ وَیَخۡتَارُ ؕ مَا کَانَ لَہُمُ الۡخِیَرَۃُ ؕ سُبۡحٰنَ اللّٰہِ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ

উচ্চারণ

ওয়া রাব্বুকা ইয়াখলুকুমা-ইয়াশাউ ওয়া ইয়াখতা-রু মা-কানা লাহুমুল খিয়ারাতু ছুবহা-নাল্লা-হি ওয়া তা‘আ-লা-‘আম্মা-ইউশরিকূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং (যা চান) বেছে নেন। তাদের কোন এখতিয়ার নেই। ৪৭ আল্লাহ তাদের শিরক হতে পবিত্র ও সমুচ্চ।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৭. কাফেরদের প্রশ্ন ছিল, আমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ও বিত্তবান, তাদের মধ্য হতে কাউকে কেন নবী বানানো হল না? এ আয়াতে তারই উত্তর দেওয়া হয়েছে। উত্তরের সারমর্ম এই যে, এ বিশ্বজগত আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং এর মধ্যে বাছাইকরণের এখতিয়ারও তাঁরই। কাকে তিনি নবী-রাসূল বানাবেন তা তিনিই ভালো জানেন। এ বিষয়ে ওই সকল প্রশ্নকর্তার কোন এখতিয়ার নেই।