সে দিন যাবতীয় সংবাদ (যা তারা নিজেদের পক্ষ হতে তৈরি করত) বিলুপ্ত হয়ে যাবে। ৪৬ ফলে তারা একে অন্যকে কিছু জিজ্ঞাসাবাদও করতে পারবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৬. অর্থাৎ তারা অন্তসারশূন্য যে-সব দলীল-প্রমাণ ও যুক্তি-তর্ক খাড়া করত, তার কিছুই তাদের মনে পড়বে না। সব বিষয়ে তারা গভীর অন্ধকারে পড়ে যাবে। কী বলবে তা বুঝতে পারবে না। ভয়-বিহ্বলতায় নিজেদের মধ্যেও একে অন্যকে কিছু জিজ্ঞেস করতে পারবে না। -অনুবাদক