আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৬৩

তাফসীর
قَالَ الَّذِیۡنَ حَقَّ عَلَیۡہِمُ الۡقَوۡلُ رَبَّنَا ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَغۡوَیۡنَا ۚ اَغۡوَیۡنٰہُمۡ کَمَا غَوَیۡنَا ۚ تَبَرَّاۡنَاۤ اِلَیۡکَ ۫ مَا کَانُوۡۤا اِیَّانَا یَعۡبُدُوۡنَ

উচ্চারণ

কা-লাল্লাযীনা হাক্কা ‘আলাইহিমুল কাওলুরাব্বানা-হাউলাইল্লাযীনা আগওয়াইনা- আগওয়াইনা-হুম কামা-গাওয়াইনা- তাবাররা’নাইলাইকা মা-কা-নূইয়্যানা-ইয়া‘বুদূ ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যাদের বিরুদ্ধে (আল্লাহর) বাণী চূড়ান্ত হয়ে গেছে, ৪৩ তারা বলবে, হে আমাদের প্রতিপালক! এরাই তারা যাদেরকে আমরা বিপথগামী করেছিলাম, তাদেরকে বিপথগামী করেছিলাম সেভাবেই, যেমন আমরা নিজেরা বিপথগামী হয়েছিলাম। ৪৪ আমরা আপনার সামনে তাদের সাথে সম্পর্কচ্ছেদ ঘোষণা করছি। বস্তুত তারা আমাদের ইবাদত করত না। ৪৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৩. এর দ্বারাও কাফেরদের সেই সকল শয়তান উপাস্যদের বোঝানো হয়েছে, যাদেরকে তারা উপকার ও অপকার করার এখতিয়ারসম্পন্ন মনে করত, ‘আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে যাওয়া’-এর অর্থ তাঁর এই ইরশাদ যে, যে সকল শয়তান অন্যদেরকে বিপথগামী করবে তাদেরকে পরিণামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলা হচ্ছে যে, আল্লাহ তাআলার সেই ফরমান মোতাবেক যখন শয়তানদের জাহান্নামে যাওয়ার সময় এসে যাবে তখন তারা একথা বলবে, যা পরবর্তী বাক্যে বিবৃত হয়েছে।