তাদেরকে যখন তা পড়ে শোনানো হয়, তখন বলে আমরা এর প্রতি ঈমান আনলাম। নিশ্চয়ই এটা সত্য বাণী, যা আমাদের প্রতিপালকের পক্ষ হতে এসেছে। আমরা তো এর আগেও অনুগত ছিলাম। ৩৫
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৫. অর্থাৎ কুরআন নাযিল হওয়ার আগেও আমরা এক আল্লাহতে বিশ্বাসী ছিলাম, তাঁর আনুগত্য করতাম এবং বিশ্বাস করতাম শেষ নবীরূপে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব হবে, যার প্রতি শেষ কিতাব কুরআন মাজীদ নাযিল করা হবে। -অনুবাদক