আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৪৮

তাফসীর
فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡا لَوۡلَاۤ اُوۡتِیَ مِثۡلَ مَاۤ اُوۡتِیَ مُوۡسٰی ؕ اَوَلَمۡ یَکۡفُرُوۡا بِمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی مِنۡ قَبۡلُ ۚ قَالُوۡا سِحۡرٰنِ تَظٰہَرَا ۟ٝ وَقَالُوۡۤا اِنَّا بِکُلٍّ کٰفِرُوۡنَ

উচ্চারণ

ফালাম্মা-জাআহুমুল হাক্কুমিন ‘ইনদিনা কা-লূলাওলা ঊতিয়া মিছলা মাঊতিয়া মূছা- আওয়ালাম ইয়াকফুরূবিমাঊতিয়া মূছা-মিন কাবলু কা-লূছিহরা-নি তাজাহারা- ওয়া কা-লূইন্না-বিকুল্লিন কা-ফিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ হতে সত্য এসে গেল, তখন তারা বলতে লাগল, মূসা (আলাইহিস সালাম)কে যেমনটা দেওয়া হয়েছিল, সে রকম জিনিস একে (অর্থাৎ এই রাসূলকে) কেন দেওয়া হল না? ৩১ পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল, তারা কি পূর্বেই তা প্রত্যাখ্যান করেনি? তারা বলেছিল, এ দুটোই যাদু, যার একটি অন্যটিকে সমর্থন করে। আমরা এর প্রত্যেকটিই অস্বীকার করি। ৩২

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩১. অর্থাৎ যখন তাওরাত সম্পর্কে তারা জানতে পেরেছিল তা মূর্তিপূজার বিরোধিতা করে এবং এমন সব আলামত বর্ণনা করে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতকে প্রমাণ করে, তখন সেটিও প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল তাওরাত ও কুরআন দুটোই যাদুর বই (নাউযুবিল্লাহ), যার একটি অন্যটিকে সমর্থন করে। তাই আমরা সবটাই অস্বীকার করি। -অনুবাদক