وَقَالَ مُوۡسٰی رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَنۡ جَآءَ بِالۡہُدٰی مِنۡ عِنۡدِہٖ وَمَنۡ تَکُوۡنُ لَہٗ عَاقِبَۃُ الدَّارِ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৬. হযরত মূসা (আ.)-এর মুজিযাকে তারা যাদু ঠাওরালে তিনি সংক্ষেপে যে উত্তর দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার উত্তরের ভেতর দিয়ে মুজিযা ও যাদুর স্বরূপ ও উভয়ের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। তিনি বললেন, আমার রবই জানেন, কে তার নিকট থেকে হিদায়াত নিয়ে এসেছে। অর্থাৎ, আমি যা নিয়ে এসেছি তা কোন মিথ্যা তেলেসমাতি নয় যে, ভোজভাজিতেই শেষ হয়ে যাবে, কারও জন্য কোনও কল্যাণ বয়ে আনবে না এবং মুক্তির কোন পথ-নির্দেশ করবে না। বরং এটা আল্লাহপ্রদত্ত নিদর্শন। এটা সত্যের নির্দেশনা দেয়। এতে বিশ্বাস আনলে মুক্তির পথ লাভ হয়, যে পথে চললে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জিত হয়। আর এটা প্রত্যাখ্যান করলে সত্যকেই প্রত্যাখ্যান করা হয়। সত্যকে প্রত্যাখ্যান করা মহা জুলুম ও অবিচার। যারা তা করে, তারা কখনও সফল হয় না। -অনুবাদক