আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ৩৪

তাফসীর
وَاَخِیۡ ہٰرُوۡنُ ہُوَ اَفۡصَحُ مِنِّیۡ لِسَانًا فَاَرۡسِلۡہُ مَعِیَ رِدۡاً یُّصَدِّقُنِیۡۤ ۫ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّکَذِّبُوۡنِ

উচ্চারণ

ওয়া আখী হা-রূনুহুওয়া আফসাহুমিন্নী লিছা-নান ফাআরছিলহু মা‘ইয়া রিদআইঁ ইউসাদ্দিকু নীইন্নী আখা-ফুআইঁ ইউকাযযি বূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমার ভাই হারূনের যবান আমা অপেক্ষা বেশি স্পষ্ট। ২৫ তাকেও আমার সঙ্গে আমার সাহায্যকারীরূপে পাঠিয়ে দিন, যাতে সে আমার সমর্থন করে। আমার আশঙ্কা তারা আমাকে মিথ্যাবাদী বলবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. পূর্বে সূরা তোয়াহায় (২০ : ২৫) গত হয়েছে যে, হযরত মূসা আলাইহিস সালাম তার শৈশবকালে জ্বলন্ত আগুন মুখে দিয়েছিলেন। যদ্দরুণ তার মুখে কিছুটা তোত্লামি সৃষ্টি হয়ে গিয়েছিল। এ কারণেই তিনি প্রার্থনা জানিয়েছিলেন, যেন তাঁর ভাই হযরত হারূন আলাইহিস সালামকেও তাঁর সাথে নবী বানিয়ে পাঠানো হয়। কেননা তার যবান বেশি স্পষ্ট।