১৮. লক্ষ্য করার বিষয় হল, কুরআন মাজীদ এস্থলে ‘তারা সিজদায় পতিত হল’ না বলে, ভাষা ব্যবহার করেছে ‘তাদেরকে সিজদায় পাতিত করা হল’। এটা করা হয়েছে এজন্য যে, এর দ্বারা তাদের সিজদার প্রকৃতির দিকে ইশারা করা হয়েছে। অর্থাৎ তারা এমনিতেই সিজদা করেনি। হযরত মুসা আলাইহিস সালামের মুজিযাই তাদেরকে সিজদা করিয়েছে। সে মুজিযা এতই শক্তিশালী ছিল যে, তার প্রভাবে তারা সিজদা করতে বাধ্য হয়ে যায়।