আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ৪৩

তাফসীর
قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ

উচ্চারণ

কা-লা লাহুম মূছাআলকূমাআনতুম মুলকূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

মুসা যাদুকরদেরকে বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৬. এটা ছিল আল্লাহ-নির্ভরতাপ্রসূত আত্মবিশ্বাসের প্রকাশ। অর্থাৎ সূচনা তোমরাই কর এবং তোমাদের যতদূর যা করার ক্ষমতা আছে, তা কর। আমি ওসবের কোন পরওয়া করি না। আল্লাহর সত্য নবী হিসেবে আমার এ বিশ্বাস আছে যে, আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন এবং সত্যেরই জয় হবে। -অনুবাদক