মূসা বলল, তিনি প্রাচ্য ও প্রতীচ্যের প্রতিপালক এবং এ দুয়ের অন্তর্বর্তী সমস্ত কিছুরও যদি তোমরা বুদ্ধির সদ্ব্যবহার কর। ১২
তাফসীরে মুফতি তাকি উসমানী
১২. অর্থাৎ তোমরা আমাকে উন্মাদ বলছ কি, নিজেদের আকলের খবর নাও। বুদ্ধি সুস্থ থাকলে সৃষ্টিকে স্রষ্টা বানাতে না। বরং বুঝতে পারতে এই মহাবিশ্ব ও এর অন্তর্গত অগণ্য সৃষ্টির সুষ্ঠু-সুশৃঙ্খল ব্যবস্থাপনা যিনি করেন, রব কেবল তিনিই। আর এ কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। সুতরাং তাকে ছাড়া আর কাউকে রব বানিয়ে তার ইবাদত করারও কোন বৈধতা নেই। এই যুক্তিপূর্ণ বক্তব্য শুনে ফিরআউন সম্পূর্ণ নিরুত্তর হয়ে গেল। অগত্যা ক্ষমতাদর্পী শাসকেরা যা করে থাকে, সেও তাই করল। হুমকি দিল মূসা আলাইহিস সালাম এসব কথা থেকে ক্ষান্ত না হলে সে কঠোর ব্যবস্থা নেবে। -অনুবাদক