আল হাজ্জ্ব

সূরা নং: ২২, আয়াত নং: ৭১

তাফসীর
وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا وَّمَا لَیۡسَ لَہُمۡ بِہٖ عِلۡمٌ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ

উচ্চারণ

ওয়া ইয়া‘বুদূ না মিন দূ নিল্লা-হি মা-লাম ইউনাঝঝিল বিহী ছুলতা-নাওঁ ওয়ামা-লাইছা লাহুম বিহী ‘ইলমুওঁ ওয়ামা লিজ্জা-লিমীনা মিন নাসীর।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা আল্লাহকে ছেড়ে এমন জিনিসের ইবাদত করে যার (মাবুদ হওয়া) সম্পর্কে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি এবং এমন জিনিসের (ইবাদত করে) যে সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। ৩৮ (আখেরাতে) এ রকম জালেমদের কোন সাহায্যকারী থাকবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৮. অর্থাৎ, তাদের প্রতিমাগুলো যে বাস্তবিকই প্রভুত্বের মর্যাদা রাখে এ জ্ঞান অর্জন হতে পারে এমন কোন দলীল তাদের কাছে নেই।