তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন, যা দ্বারা ভূমি সবুজ-সজীব হয়ে ওঠে? বস্তুত আল্লাহ অশেষ দয়াবান, সর্ব বিষয়ে অবহিত। ৩৫
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৫. অর্থাৎ বান্দাদের রিযক দানে দয়াবান আর তাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে জ্ঞাত। এ আয়াত দ্বারা উদ্দেশ্য পুনরুত্থান সম্পর্কে প্রমাণ পেশ করা। অর্থাৎ যেই সত্তা এভাবে মৃত ভূমিকে সঞ্জীবিত করেন তিনি মৃত মানব গোষ্ঠীকেও পুনরায় জীবিত করে তুলতে সক্ষম। -অনুবাদক