আল হাজ্জ্ব

সূরা নং: ২২, আয়াত নং: ৫৫

তাফসীর
وَلَا یَزَالُ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ مِرۡیَۃٍ مِّنۡہُ حَتّٰی تَاۡتِیَہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً اَوۡ یَاۡتِیَہُمۡ عَذَابُ یَوۡمٍ عَقِیۡمٍ

উচ্চারণ

ওয়ালা- ইয়াঝা-লুল্লাযীনা কাফারূফী মিরইয়াতিম মিনহু হাত্তা- তা’তিয়াহুমুছছা-‘আতু বাগতাতান আও ইয়া’তিয়াহুম ‘আযা-বুইয়াওমিন ‘আকীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা কুফর অবলম্বন করেছে, তারা এ সম্পর্কে (অর্থাৎ কুরআন সম্পর্কে) অব্যাহতভাবে সন্দেহে পতিত থাকবে, যাবৎ না তাদের উপর অকস্মাৎ কিয়ামত উপস্থিত হয় অথবা তাদের উপর এমন এক দিবসের শাস্তি এসে পড়ে যা (তাদের জন্য) কোনও রকমের ৩২ কল্যাণপ্রসূ নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩২. কিয়ামত দিবসকে عقيم (বন্ধ্যা) বলা হয়েছে এ কারণে যে, কাফেরদের জন্য সেদিন হবে সম্পূর্ণ নিষ্ফল। তা থেকে তারা ভালো কিছু লাভ করবে না। অর্থাৎ তাদের কল্যাণ সাধনের পক্ষে তা যেন বন্ধ্যা। অথবা বন্ধ্যা বলার কারণ, এর পর আর কোনও দিন নেই। প্রতিটি দিন যেন পরের দিনকে জন্ম দেয়। কিয়ামতই যেহেতু দুনিয়ার সর্বশেষ দিন, তাই তা আর কোন দিনকে জন্ম দেবে না। সে হিসেবে তা বন্ধ্যাতুল্য। -অনুবাদক