মোদ্দাকথা আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল! ফলে তা ছাদের উপর ধসে পড়েছে, ২৮ কত কুয়া হয়েছে পরিত্যক্ত এবং কত পাকা মহল (ধ্বংসাবশেষে পরিণত হয়েছে)!
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৮. অর্থাৎ, তার ভিত্তি নড়বড়ে হয়ে প্রথমে ছাদ ধসে পড়ে, তারপর সেই পতিত ছাদের উপর দেয়াল ভেঙ্গে পড়ে। এভাবে তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। -অনুবাদক