এবং (তার কারণ এই যে,) তাদেরকে পবিত্র কালিমায় (অর্থাৎ কালিমায়ে তাওহীদে) উপনীত করা হয়েছিল এবং তাদেরকে পৌঁছানো হয়েছিল আল্লাহর পথে, যিনি সমস্ত প্রশংসার উপযুক্ত। ১৩
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৩. অথবা এর দ্বারা জান্নাতেরই বৈশিষ্ট্য বোঝানো হয়েছে যে, তাদেরকে এমন স্থানে পৌঁছানো হবে, যেখানে কোন অসার-অহেতুক কথাবার্তা হবে না, প্রত্যেকেই ভালো ও পবিত্র কথা বলবে এবং তাদেরকে পৌঁছানো হবে প্রশংসার্হ আল্লাহর পথ তথা মুত্তাকীদের নিবাস জান্নাতে। -অনুবাদক