ত্বা-হা

সূরা নং: ২০, আয়াত নং: ৮৩

তাফসীর
وَمَاۤ اَعۡجَلَکَ عَنۡ قَوۡمِکَ یٰمُوۡسٰی

উচ্চারণ

ওয়ামাআ‘জালাকা ‘আন কাওমিকা ইয়া-মূছা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং (মূসা যখন সঙ্গের লোকজনের আগেই তূর পাহাড়ে চলে আসলেন, তখন আল্লাহ তাআলা তাকে বললেন,) হে মূসা! তুমি তাড়াহুড়া করে তোমার সম্প্রদায়ের আগে আগে কেন আসলে? ৩৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৫. সিনাই মরুভূমিতে অবস্থানকালে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তূর পাহাড়ে ডেকেছিলেন। উদ্দেশ্য ছিল, তিনি সেখানে চল্লিশ দিন ইতিকাফ করবেন, তারপর তাঁকে তাওরাত কিতাব দেওয়া হবে। শুরুতে সিদ্ধান্ত ছিল বনী ইসরাঈলের জনা কয়েক বাছাইকৃত লোকও তাঁর সাথে যাবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তাদের আগেই তাড়াতাড়ি রওয়ানা হয়ে গেলেন। তাঁর ধারণা ছিল বাকি সাথীরাও তাঁর পেছনে পেছনে এসে থাকবে। কিন্তু তারা আসল না।