আল কাহ্‌ফ

সূরা নং: ১৮, আয়াত নং: ৩৫

তাফসীর
وَدَخَلَ جَنَّتَہٗ وَہُوَ ظَالِمٌ لِّنَفۡسِہٖ ۚ  قَالَ مَاۤ اَظُنُّ اَنۡ تَبِیۡدَ ہٰذِہٖۤ اَبَدًا ۙ

উচ্চারণ

ওয়া দাখালা জান্নাতাহূওয়াহুওয়া জা-লিমুল লিনাফছিহী কা-লা মাআজুন্নুআন তাবীদা হা-যিহীআবাদা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

নিজ সত্তার প্রতি সে জুলুম করছিল ২৬ আর এ অবস্থায় সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি মনে করি না এ বাগান কখনও ধ্বংস হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৬. অর্থাৎ সে কুফর ও শিরকে লিপ্ত ছিল। ধন ও জনের মদমত্ততায় অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। আখিরাতকে ভুলে পার্থিব ধন-সম্পদের নেশায় বিভোর হয়ে পড়েছিল আর এভাবে সে আখিরাতের প্রকৃত জীবন ধ্বংস করে নিজের উপরই জুলুম করছিল। -অনুবাদক