আন নাহ্‌ল

সূরা নং: ১৬, আয়াত নং: ৩২

তাফসীর
الَّذِیۡنَ تَتَوَفّٰىہُمُ الۡمَلٰٓئِکَۃُ طَیِّبِیۡنَ ۙ یَقُوۡلُوۡنَ سَلٰمٌ عَلَیۡکُمُ ۙ ادۡخُلُوا الۡجَنَّۃَ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ

উচ্চারণ

আল্লাযীনা তাতাওয়াফফা-হুমুল মালাইকাতুতাইয়িবীনা ইয়াকূলূনা ছালা-মুন ‘আলাইকুমু দ খুলুল জান্নাতা বিমা-কুনতুম তা‘মালূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা ওই সকল লোক, ফিরিশতাগণ যাদের রূহ কবজ করে তাদের পাক-পবিত্র থাকা অবস্থায়। ১৯ তারা (তাদেরকে) বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা যে আমল করতে, তার ফলে জান্নাতে প্রবেশ কর।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৯. অর্থাৎ কুফর ও শিরক এবং পাপাচারের পঙ্কিলতা থেকে তারা পাক-পবিত্র থাকবে এবং আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য থাকবে স্বতঃস্ফূর্ত। -অনুবাদক