আন নাহ্‌ল

সূরা নং: ১৬, আয়াত নং: ২৩

তাফসীর
لَا جَرَمَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡتَکۡبِرِیۡنَ

উচ্চারণ

লা-জারামা আন্নাল্লা-হা ইয়া‘লামুমা-ইউছিররূনা ওয়ামা-ইউ‘লিনূন ইন্নাহু লাইউহিব্বুল মুছতাকবিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এটা সুনিশ্চিত যে, তারা যা গোপনে করে তা আল্লাহ জানেন এবং তারা যা প্রকাশ্যে করে তাও। নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। ১৪

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৪. আল্লাহ তাআলা যেহেতু অহংকারীদেরকে পছন্দ করেন না তাই তিনি অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন। আর সেজন্য আখেরাতের অস্তিত্ব থাকা অপরিহার্য। কাজেই আখেরাতকে অস্বীকার করার কোনও কারণ নেই।