আন নাহ্‌ল

সূরা নং: ১৬, আয়াত নং: ২১

তাফসীর
اَمۡوَاتٌ غَیۡرُ اَحۡیَآءٍ ۚ  وَمَا یَشۡعُرُوۡنَ ۙ  اَیَّانَ یُبۡعَثُوۡنَ ٪

উচ্চারণ

আমওয়া-তুন গাইরু আহইয়াইওঁ ওয়ামা-ইয়াশ‘উরূনা আইইয়া-না ইউব‘আছূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা নিষ্প্রাণ। তাদের ভেতর জীবন নেই। তাদেরকে কখন জীবিত করে উঠানো হবে সে বিষয়েও তাদের কোন চেতনা নেই। ১৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৩. এর দ্বারা তারা যাদের পূজা করত সেই প্রতিমাদের বোঝানো হয়েছে। বলা হচ্ছে, তারা অন্যকে সৃষ্টি করবে কি, নিজেরাই তো অন্যের হাতে তৈরি। তাদের না আছে জান, না জীবন। তাদের একথাও জানা নেই যে, মৃত্যুর পর তাদের পূজারীদেরকে কবে পুনরুজ্জীবিত করা হবে?