ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ৫২

তাফসীর
ہٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنۡذَرُوۡا بِہٖ وَلِیَعۡلَمُوۡۤا اَنَّمَا ہُوَ اِلٰہٌ وَّاحِدٌ وَّلِیَذَّکَّرَ اُولُوا الۡاَلۡبَابِ ٪

উচ্চারণ

হা-যা-বালা-গুল লিন্না-ছি ওয়ালিইউনযারূবিহী ওয়া লিইয়া‘লামূআন্নামা-হুওয়া ইলাহুওঁ ওয়াহিদুওঁ ওয়ালিইয়াযযাক্কারা উলুল আলবা-ব।

অর্থ

মুফতী তাকী উসমানী

এটা সমস্ত মানুষের জন্য এক বার্তা এবং এটা এই জন্য দেওয়া হচ্ছে, যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয় এবং যাতে তারা জানতে পারে সত্য মাবুদ কেবল একজনই এবং যাতে বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। ৩৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৬. এ আয়াতে কুরআন মাজীদের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে (ক) এটা এমন এক বার্তা, যা মানুষের উপদেশ বাণী হিসেবে যথেষ্ট। কেউ যদি একনিষ্ঠ মনে এ কিতাব পাঠ করে, তবে তার অন্তরে এর তাছীর হবেই। (খ) এটি এমন এক সতর্কবাণী, যা দ্বারা মানুষকে দোজাহানের ক্ষতি থেকে সতর্কীকরণের পূর্ণতাবিধান হয়ে গেছে। অর্থাৎ পূর্ববর্তী নবীগণের মাধ্যমে যে সতর্কীকরণের সিলসিলা চালু করা হয়েছিল তা পরিপূর্ণতা লাভ করেছে এ গ্রন্থের মাধ্যমে। এরপর আর নতুন কোন সতর্কবাণীর প্রয়োজন নেই। (গ) এর দ্বারা চিন্তা-চেতনার পূর্ণতা বিধান করা হয়েছে। মানুষ একাগ্র মনে এ কিতাব পাঠ করলে তার চিন্তা-চেতনা তাওহীদের দিকে ধাবিত হবে এবং চূড়ান্ত পর্বে সে স্বীকার করতে বাধ্য হবে যে, মাবুদ কেবল একজনই এবং নিজেকে তার দাসত্বে লীন করে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। (ঘ) নিজেকে মুত্তাকী-পরহেযগার বানানো তথা মননে-কর্মে নিজেকে উৎকর্ষমণ্ডিত করে তোলার সর্বোত্তম পথ নির্দেশ। আয়াতের শেষবাক্যে সেদিকেই ইঙ্গিত। -অনুবাদক