ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ৩৭

তাফসীর
رَبَّنَاۤ اِنِّیۡۤ اَسۡکَنۡتُ مِنۡ ذُرِّیَّتِیۡ بِوَادٍ غَیۡرِ ذِیۡ زَرۡعٍ عِنۡدَ بَیۡتِکَ الۡمُحَرَّمِ ۙ رَبَّنَا لِیُـقِیۡمُوا الصَّلٰوۃَ فَاجۡعَلۡ اَفۡئِدَۃً مِّنَ النَّاسِ تَہۡوِیۡۤ اِلَیۡہِمۡ وَارۡزُقۡہُمۡ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّہُمۡ یَشۡکُرُوۡنَ

উচ্চারণ

রাব্বানা ইন্নী আছকানতুমিন যুররিইইয়াতী বিওয়া-দিন গাইরি যী ঝার ‘ইন ‘ইনদা বাইতিকাল মুহাররামি রাব্বানা-লিইউকীমুসসালা-তা ফাজ‘আল আফইদাতাম মিনান্নাছি তাহবীইলাইহিম ওয়ারঝুকহুম মিনাছছামারা-তি লা‘আল্লাহুম ইয়াশকুরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

হে আমার প্রতিপালক! আমি আমার কতিপয় ৩০ সন্তানকে আপনার সম্মানিত ঘরের আশেপাশে এমন এক উপত্যকায় এনে বসবাস করিয়েছি, যেখানে কোন ক্ষেত-খামার নেই। হে আমাদের প্রতিপালক! (এটা আমি এজন্য করেছি) যাতে তারা নামায কায়েম করে। সুতরাং মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিন এবং তাদেরকে ফলমূলের জীবিকা দান করুন, ৩১ যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩০. আল্লাহ তাআলার কাছে হযরত ইবরাহীম আলাইহিস সালামের দু‘আ পরিপূর্ণরূপে কবুল হয়েছে, যে কারণে মক্কা মুকাররমার প্রতি সারা বিশ্বের সকল মুসলিমের হৃদয় থাকে অনুরাগ-উদ্বেলিত। হজ্জের মওসুমে তার নিদর্শন কার না চোখে পড়ে? কত দূর-দূরান্ত থেকে মানুষ কত কষ্ট করে এই জল-বৃক্ষহীন ভূমিতে ছুটে আসে। হজ্জের মওসুম ছাড়া অন্য সময়েও অসংখ্য মানুষ উমরা ও অন্যান্য ইবাদতের জন্য এখানে ভিড় করে। একবার যে এখানে আসে তার বারবার আসার আগ্রহ সৃষ্টি হয়। আর এখানে ফলমূল যে পরিমাণ পাওয়া যায় তা আরেক বিস্ময়। দুনিয়ার সব রকম ফলের সাংবাৎসরিক সমাহার পবিত্র মক্কার মত আর কোথায় আছে? অথচ এখানকার ভূমিতে নিজস্ব কোন ফল কখনও উৎপন্ন হয় না।