ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ১৭

তাফসীর
یَّتَجَرَّعُہٗ وَلَا یَکَادُ یُسِیۡغُہٗ وَیَاۡتِیۡہِ الۡمَوۡتُ مِنۡ کُلِّ مَکَانٍ وَّمَا ہُوَ بِمَیِّتٍ ؕ وَمِنۡ وَّرَآئِہٖ عَذَابٌ غَلِیۡظٌ

উচ্চারণ

ইয়াতাজাররা‘উহূওয়ালা-ইয়া-কা-দূইউছীগুহূওয়া ইয়া’তীহিল মাওতুমিন কুল্লি মাকা-নিওঁ ওয়ামা-হুওয়া বিমাইয়িতিওঁ ওয়ামিওঁ ওয়ারাইহী ‘আযা-বুন গালীজ।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে তা ঢোক গিলে গিলে পান করবে, মনে হবে যেন সে তা গলা থেকে নামাতে পারছে না। ১৪ মৃত্যু তার দিকে চারদিক থেকে এসে পড়বে, কিন্তু সে মরবে না ১৫ এবং তার সামনে (সর্বদা) থাকবে এক কঠিন শাস্তি। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৪. এ তরজমা করা হয়েছে ইমাম রাযী (রহ.) বর্ণিত এক তাফসীরের ভিত্তিতে। তার মর্ম এই যে, তাদের অনুভব হবে তারা সে পানি গলা দিয়ে নিচে নামাতে পারছে না। তা সত্ত্বেও তারা অতি কষ্টে ঢোক গিলে দীর্ঘ সময় নিয়ে নিচে নামাবে।