এবং কাফেরগণ নিজেরাই মীমাংসা প্রার্থনা করেছিল, ১৩ (আর তার পরিণাম হয়েছিল এই যে,) প্রত্যেক উদ্ধ্যত হঠকারী অকৃতকার্য হয়ে গেল।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৩. অর্থাৎ, তারা নবীগণের কাছে দাবী করেছিল, তোমরা সত্যবাদী হলে আল্লাহ তাআলাকে বল, তিনি যেন আমাদের উপর এমন এক শাস্তি অবতীর্ণ করেন, যা দ্বারা সত্য-মিথ্যার মীমাংসা হয়ে যায়। প্রকৃতপক্ষে একথা বলে তারা ঔদ্ধত্যপূর্ণভাবে নবীদের সঙ্গে তামাশা করছিল।