আর যারা জুলুমের পথ অবলম্বন করেছিল, তাদেরকে আঘাত হানল মহা গর্জন। ৪৫ ফলে তারা তাদের ঘর-বাড়িতে এভাবে অধঃমুখে পড়ে থাকল
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৫. সূরা আরাফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে, ছামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল ভূমিকম্প দ্বারা দ্র. আরাফ ৭ : ৭৮। এ আয়াত দ্বারা জানা যায়, সে ভূমিকম্পের সাথে ভয়াল গর্জনও শোনা গিয়েছিল, যদ্দরুণ তারা সকলে ধ্বংস হয়ে যায়।