অতঃপর ঘটল এই যে, তারা সেটিকে মেরে ফেলল। সুতরাং সালিহ তাদেরকে বলল, তোমরা নিজেদের ঘর-বাড়িতে তিন দিন ফূর্তি করে নাও ৪৪ (তারপর শাস্তি আসবে আর) এটা এমন এক প্রতিশ্রুতি, যাকে কেউ মিথ্যা বানাতে পারবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৪. শাস্তির আগে তাদেরকে তিন দিনের অবকাশ দেওয়া হয়েছিল।