হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ৬২

তাফসীর
قَالُوۡا یٰصٰلِحُ قَدۡ کُنۡتَ فِیۡنَا مَرۡجُوًّا قَبۡلَ ہٰذَاۤ اَتَنۡہٰنَاۤ اَنۡ نَّعۡبُدَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَاۤ اِلَیۡہِ مُرِیۡبٍ

উচ্চারণ

কা-লূইয়া-সা-লিহু কাদ কুনতা ফীনা-মারজুওওয়া কাবলা হা-যা-আতানহা-না-আন না‘বুদা মা-ইয়া‘বুদুআ-বাউনা-ওয়া ইন্নানা-লাফী শাক্কিম মিম্মা- তাদ‘ঊনা ইলাইহি মুরীব।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলল, হে সালিহ! ইতঃপূর্বে তুমি আমাদের মধ্যে এমন ছিলে যে, তোমাকে নিয়ে অনেক আশা ছিল। ৪২ আমাদের বাপ-দাদাগণ যাদের (অর্থাৎ যে সকল প্রতিমার) উপাসনা করত, তুমি আমাদেরকে তাদের উপাসনা করতে নিষেধ করছ? ৪৩ তুমি যে বিষয়ের দিকে ডাকছ, তাতে আমাদের এতটা সন্দেহ রয়েছে যে, তা আমাদেরকে অস্থিরতার ভেতর ফেলে দিয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪২. অর্থাৎ তোমাকে দিয়ে আমাদের কী আশা ছিল, আর তার পরিবর্তে তুমি কী করছ? আশা তো ছিল তুমি জাতির নেতৃত্ব দেবে। বাপ-দাদার ঐতিহ্যকে আরও বহুদূর এগিয়ে নেবে। তা কি না তুমি সে ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছ। তাদের বহু ঈশ্বরের বদলে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলছ। তোমার এ দাওয়াতের যথার্থতা ও এর উদ্দেশ্য সম্পর্কে আমাদের যথেষ্ট সন্দেহ। কাজেই আমরা তা নিতে পারছি না। -অনুবাদক