হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ২৩

তাফসীর
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخۡبَتُوۡۤا اِلٰی رَبِّہِمۡ ۙ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ

উচ্চারণ

ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া আখবাতুইলা-রাব্বিহিম উলাইকা আসহা-বুল জান্নাতি হুম ফীহা-খা-লিদূ ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(অন্য দিকে) যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং নিজেদের প্রতিপালকের সামনে বিনীত প্রশান্ত ১৯ হয়ে গেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতে সর্বদা থাকবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৯. اخبتوا-এর ক্রিয়ামূল ‘ইখবাত’ যার উৎপত্তি الخبت হতে, অর্থ নিম্নভূমি। নিম্নভূমিতে কোন কিছু পড়লে তা সেখানে স্থির অনড় পড়ে থাকে। সুতরাং ইখবাত অর্থ নিচু নত হয়ে স্থির পড়ে থাকা। আয়াতে জান্নাতবাসীদের গুণ বলা হয়েছে যে, ঈমান ও ‘আমলে সালিহা’-এর সাথে তারা আল্লাহ তাআলার সামনে এমন বিনয়াবত থাকে যে, সবকিছু থেকে বিমুখ হয়ে স্থির প্রশান্ত মনে তাঁরই ইবাদত-আনুগত্যে মগ্ন থাকে। -অনুবাদক