হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ২১

তাফসীর
اُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ

উচ্চারণ

উলাইকাল্লাযীনা খাছিরূ আনফুছাহুম ওয়াদাল্লা ‘আনহুম মা-কা-নূইয়াফতারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারাই সেই সব লোক, যারা নিজেদের জন্য লোকসানের সওদা করেছিল এবং তারা যে মাবুদ গড়ে নিয়েছিল, তা তাদের থেকে অন্তর্হিত হবে। ১৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৮. অর্থাৎ যেই মিথ্যা উপাস্যদের সম্পর্কে তাদের বিশ্বাস ছিল আল্লাহর কাছে তারা তাদের পক্ষে সুপারিশ করবে, তারা তাদের থেকে লাপাত্তা হয়ে যাবে। -অনুবাদক