হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১৯

তাফসীর
الَّذِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ؕ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ

উচ্চারণ

আল্লাযীনা ইয়াসুদ্দূনা ‘আন ছাবীলিল্লা-হি ওয়া ইয়াবগূনাহা-‘ইওয়াজাওঁ ওয়াহুম বিলআখিরাতি হুম কা-ফিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা আল্লাহর পথ থেকে অন্যদেরকে নিবৃত্ত রাখত ও তাতে বক্রতা তালাশ করত ১৬ আর আখেরাতকে তারা বিলকুল অস্বীকার করত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৬. অর্থাৎ, সত্য দীন সম্পর্কে নানা রকম কূট প্রশ্ন তুলে তাকে বাঁকা সাব্যস্ত করার অপচেষ্টা চালায়।