হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১০০

তাফসীর
ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡقُرٰی نَقُصُّہٗ عَلَیۡکَ مِنۡہَا قَآئِمٌ وَّحَصِیۡدٌ

উচ্চারণ

যা-লিকা মিন আমবাইল কুরা-নাকুসসুহূ‘আলাইকা মিনহা কাইমুওঁ ওয়া হাসীদ।

অর্থ

মুফতী তাকী উসমানী

এটা সেই সব জনপদের বৃত্তান্ত, যা আমি তোমাকে শোনাচ্ছি। তার মধ্যে কতক (জনপদ) এখনও আপন স্থানে বিদ্যমান আছে ৬৭ এবং কতক কর্তিত ফসল (-এর মত নিশ্চিহ্ন) হয়ে গেছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬৭. যেমন ফির‘আউনের দেশ মিসর। ফির‘আউনের নিমজ্জিত হওয়ার পরও সে দেশটির অস্তিত্ব বাকি আছে। অপর দিকে আদ ও ছামুদ জাতির বাসভূমি এবং হযরত লুত আলাইহিস সালামের সম্প্রদায় যে জনপদে বাস করত, তা এমনভাবে ধ্বংস হয়েছে যে, পরবর্তীকালে আর তা আবাদ হতে পারেনি।