হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১

তাফসীর
الٓرٰ ۟  کِتٰبٌ اُحۡکِمَتۡ اٰیٰتُہٗ ثُمَّ فُصِّلَتۡ مِنۡ لَّدُنۡ حَکِیۡمٍ خَبِیۡرٍ ۙ

উচ্চারণ

আলিফ লামরা-,কিতা-বুনউহকিমাত আ-য়া-তুহূছু ম্মা ফুসসিলাত মিল্লাদুনহাকীমিন খাবীর।

অর্থ

মুফতী তাকী উসমানী

আলিফ-লাম-রা। এটি এমন এক কিতাব, যার আয়াতসমূহকে (দলীল-প্রমাণ দ্বারা) সুদৃঢ় করা হয়েছে। অতঃপর এমন এক সত্তার পক্ষ হতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, যিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১. সুদৃঢ় করার অর্থ এতে যে সব বিষয় বর্ণিত হয়েছে, দলীল-প্রমাণে তা অত্যন্ত মজবুত ও পরিপূর্ণ। তাতে কোনও রকমের ত্রুটি ও দুর্বলতা নেই।