ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৯০

তাফসীর
وَجٰوَزۡنَا بِبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡبَحۡرَ فَاَتۡبَعَہُمۡ فِرۡعَوۡنُ وَجُنُوۡدُہٗ بَغۡیًا وَّعَدۡوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدۡرَکَہُ الۡغَرَقُ ۙ قَالَ اٰمَنۡتُ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا الَّذِیۡۤ اٰمَنَتۡ بِہٖ بَنُوۡۤا اِسۡرَآءِیۡلَ وَاَنَا مِنَ الۡمُسۡلِمِیۡنَ

উচ্চারণ

ওয়া জাওয়াঝনা-ব্বিানীইছরাঈলাল বাহরা ফাআতবা‘আহুম ফির‘আওনুওয়াজুনূদুহূ বাগইয়াওঁ ওয়া ‘আদওয়ান হাত্তা ইযা-আদরাকাহুল গারাকু কা-লা আ-মানতু আন্নাহূলাইলা-হা ইল্লাল্লাযী আ-মানত বিহী বানূ ইছরাঈলা ওয়া আনা-মিনাল মুছলিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমি বনী ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফির‘আউন ও তার বাহিনী জুলুম ও সীমালংঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ্ধাবন করল। পরিশেষে যখন সে ডুবে মারা যাচ্ছিল, তখন বলতে লাগল, আমি স্বীকার করলাম, বনী ইসরাঈল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনও মাবুদ নেই এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।