অতঃপর এই ঘটল যে, মূসার প্রতি অন্য কেউ তো নয়, তার সম্প্রদায়েরই কতিপয় যুবক ফির‘আউন ও তাদের নেতৃবর্গ নির্যাতন করতে পারে এ আশঙ্কা সত্ত্বেও ঈমান আনল। ৪৩ নিশ্চয়ই দেশে ফির‘আউন অতি পরাক্রমশালী ছিল এবং সে ছিল সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৩. হযরত মূসা আলাইহিস সালামের প্রতি সর্বপ্রথম বনী ইসরাঈলেরই কতিপয় যুবক ঈমান এনেছিল এবং তাও ফির‘আউন ও তার অমাত্যদের ভয়ে-ভয়ে। ফির‘আউনের অমাত্যগণকে সে যুবকদের নেতা বলা হয়েছে এ কারণে যে, কার্যত তারা তাদের শাসক ছিল। বনী ইসরাঈল তাদের অধীনস্থ প্রজারূপেই জীবন যাপন করত।