ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৮০

তাফসীর
فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ

উচ্চারণ

ফালাম্মা-জাআ ছছাহারাতুকা-লা লাহুম মূছাআলকূমাআনতুম মুলকূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সুতরাং যখন যাদুকরগণ এসে গেল। মূসা তাদেরকে বলল, তোমাদের যা-কিছু নিক্ষেপ করবার তা নিক্ষেপ কর। ৪২

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪২. এমনিতে যাদু তো বিভিন্ন রকমের আছে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যে মুজিযা দেখিয়েছিলেন তাতে তিনি নিজ লাঠি মাটিতে নিক্ষেপ করেছিলেন এবং তা সাপ হয়ে গিয়েছিল। এ হিসেবে তাকে মুকাবিলা করার জন্য যে যাদুকরদেরকে ডাকা হয়েছিল তাদের ব্যাপারে দৃশ্যত ধারণা ছিল যে, তারা এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনও যাদু দেখাবে। অর্থাৎ, তারা কোনও জিনিস নিক্ষেপ করে সাপ বানিয়ে দেবে, যাতে মানুষকে বোঝানো যায় যে, হযরত মূসা আলাইহিস সালামের মুজিযাও এ রকমই কোন যাদু।
সূরা ইউনুস, আয়াত ১৪৪৪ | মুসলিম বাংলা