ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৭৮

তাফসীর
قَالُوۡۤا اَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا وَتَکُوۡنَ لَکُمَا الۡکِبۡرِیَآءُ فِی الۡاَرۡضِ ؕ وَمَا نَحۡنُ لَکُمَا بِمُؤۡمِنِیۡنَ

উচ্চারণ

কা-লূআজি‘তানা-লিতালফিতানা-‘আম্মা-ওয়াজাদনা-‘আলাইহি আ-বাআনা-ওয়াতাকূনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা-নাহনুলাকুমা-বিমু’মিনীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছ যে, আমরা আমাদের বাপ-দাদাদেরকে যে রীতি-নীতির উপর পেয়েছি, তুমি আমাদেরকে তা থেকে বিচ্যুত করবে এবং যাতে এ দেশে তোমাদের দু’জনের প্রতিপত্তি কায়েম হয়ে যায় সে জন্য? আমরা তো তোমাদের কথা মানবার নই! ৪১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪১. অর্থাৎ, রাজনৈতিক দূরভিসন্ধি চরিতার্থ করার জন্য তোমরা নবুওয়াতকে বাহানা হিসেবে গ্রহণ করেছ (নাউযুবিল্লাহ)। আমরা তোমাদের চাল ধরে ফেলেছি। কাজেই তোমাদের কথায় আমরা বিভ্রান্ত হবার নই। এভাবেই ক্ষমতাদর্পীরা সর্বদা সত্যের কণ্ঠরোধ করার জন্য তার উপর নানা রকম মিথ্যা অভিযোগ ও অপবাদ ছুঁড়ে দেয়। কিন্তু আল্লাহ সত্যকে তার আপন আলোয় উদ্ভাসিত করে অপবাদের অসত্যতা পরিষ্কার করে দেন। -অনুবাদক