যখন তাদের কাছে আমার পক্ষ হতে সত্য আসল, তখন তারা বলতে লাগল, নিশ্চয়ই এটা সুস্পষ্ট যাদু। ৪০
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪০. অর্থাৎ নবুওয়াতের প্রমাণ স্বরূপ তাকে যে লাঠি ও শুভ্রৌজ্জ্বল হাতের অলৌকিকত্ব দেওয়া হয়েছিল, তারা নিজেদের অবাধ্যতা ও হঠকারিতাবশত তাকে যাদু ঠাওরাল। -অনুবাদক