ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৭৩

তাফসীর
فَکَذَّبُوۡہُ فَنَجَّیۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ فِی الۡفُلۡکِ وَجَعَلۡنٰہُمۡ خَلٰٓئِفَ وَاَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ

উচ্চারণ

ফাকাযযাবূহু ফানাজ্জাইনা-হু ওয়ামাম মা‘আহূফিল ফুলকি ওয়া জা‘আলনা-হুম খালাইফা ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবূবিআ-য়া-তিনা- ফানজু র কাইফা কা-না ‘আকিবাতুল মুনযারীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

কিন্তু তারা নূহকে মিথ্যাবাদী বলল এবং পরিণামে আমি নূহকে ও যারা নৌকায় তার সঙ্গে ছিল তাদেরকে রক্ষা করলাম এবং তাদেরকে কাফেরদের স্থলাভিষিক্ত করলাম। আর যারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে (প্লাবনের ভেতর) নিমজ্জিত করলাম। সুতরাং দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কী হয়েছে। ৩৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৯. হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আরও বিস্তারিতভাবে সামনে সূরা হুদে (১১ : ২৫-৪৯) আসছে।