ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৬৪

তাফসীর
لَہُمُ الۡبُشۡرٰی فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ؕ  لَا تَبۡدِیۡلَ لِکَلِمٰتِ اللّٰہِ ؕ  ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ؕ

উচ্চারণ

লাহুমুল বুশরা-ফিল হায়া-তিদ দুনইয়া-ওয়াফিল আ-খিরাতি লা-তাবদীলা লিকালিমাতিল্লা-হি যা-লিকা হুওয়াল ফাওঝুল ‘আজীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

তাদের দুনিয়ার জীবনেও সুসংবাদ আছে ৩৫ এবং আখেরাতেও। আল্লাহর কথায় কোনও পরিবর্তন হয় না। এটাই মহাসাফল্য।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৫. দুনিয়ার জীবনে তাদের সুসংবাদলাভ হয় বিভিন্নভাবে, যেমন নবীগণের মাধ্যমে শোনানো হয়েছে যে, আখিরাতে তাদের কোন ভয় থাকবে না, মৃত্যুকালে ফিরিশতাগণ তাদেরকে বলে, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর ... (হা-মীম-সাজদার ৩০-৩১), তাদেরকে অথবা তাদের সম্পর্কে অন্যকে ভালো-ভালো স্বপ্ন দেখানো হয়, তাদের বিভিন্ন বিষয়ে আল্লাহ তা‘আলার পক্ষ হতে বিশেষ সাহায্য করা হয়, মানুষের মাঝে তাদেরকে সমাদৃত করা হয় এবং তাদের সুখ্যাতি ছড়িয়ে দেওয়া হয় ইত্যাদি (-অনুবাদক, তাফসীরে উছমানী থেকে সংক্ষেপিত)।