বল, চিন্তা করে দেখ তো, আল্লাহ তোমাদের জন্য যে রিযক নাযিল করেছিলেন, তারপর তোমরা নিজেদের পক্ষ থেকে তার কিছু হালাল ও কিছু হারাম সাব্যস্ত করেছ! ৩২ জিজ্ঞেস কর, আল্লাহই কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ?
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩২. আরবের মুশরিকগণ বিভিন্ন পশুকে তাদের মূর্তির নামে উৎসর্গ করে সেগুলোকে অহেতুক হারাম সাব্যস্ত করেছিল। সূরা আনআমে (৫ : ১৩৮, ১৩৯) বিস্তারিত গত হয়েছে। এ আয়াতে তাদের সেই দুষ্কর্মের প্রতিই ইশারা করা হয়েছে।