(হে নবী!) তাদেরকে বল, লক্ষ করে দেখ আকাশমণ্ডল ও পৃথিবীতে কি কি জিনিস আছে? ৫৩ কিন্তু যে সব লোক ঈমান আনার নয়, (আসমান ও যমীনে বিরাজমান) নিদর্শনাবলী ও সতর্ককারী (নবী)গণ তাদের কোনও কাজে আসে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫৩. সৃষ্টি জগতের যে-কোনও বস্তুর উপর ন্যায়নিষ্ঠতার সাথে দৃষ্টিপাত করলে তার ভেতর আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের পরিচয় পাওয়া যাবে। তা সাক্ষ্য দেবে, এই মহা বিস্ময়কর কারখানা আপনা-আপনি অস্তিত্ব লাভ করেনি; বরং আল্লাহ তাআলাই তাকে সৃষ্টি করেছেন। কেবল কি এতটুকু? বরং এর দ্বারা আরও বুঝে আসে যে, যেই সত্তা এত বড় জগত সৃষ্টি করতে সক্ষম তাঁর কোনও রকম শরীক ও সাহায্যকারীর কোনও প্রয়োজন নেই। সুতরাং আল্লাহ আছেন এবং তিনি এক তাঁর কোনও শরীক নেই।
اس آئنه خانے ميں سبھى عكس هے تيرے
اس آئنه خانے ميں تو يكتا هى رهےگا
‘এই আয়নাঘরে সবই তোমার প্রতিচ্ছবি। এ আয়নাঘরে তুমি একাকই থাকবে চিরকাল।’