‘আইয ইব্‌ন মা’ইস ইন কায়স আল-খাযরাজী (রা)

عائذ بن ماعص

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

‘আইয ইব্‌ন মা’ইস ইন কায়স আল-খাযরাজী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ যুরায়ক-এ তাঁর জন্ম। প্রামাণ্য সূত্রে জন্ম তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, ‘আইয ইব্‌ন মা’ইস ইবন কায়স ইবন খালদা ইব্‌ন মুখাল্লাদ ইবন 'আমির ইবন যুরায়ক আল-আনসারী আল-খাযরাজী। তাঁর মাতা ছিলেন আশজাত গোত্রদ্ভূত। রাসূলুল্লাহ (সা) তাঁকে সুওয়াইবিত ইব্‌ন হারমালা (ইব্‌ন সা'দ (রা)-এর বর্ণনামতে সুওয়াইবিত ইবন ‘আমর আল-‘আবদারী (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি বদর, উহুদ ও বি'র মা উনার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বি'র মাউনার যুদ্ধে শহীদ হন। কিন্তু ইতিহাস ও সীরাতবিদ মুহাম্মদ ইবন 'উমর-এর বর্ণনা মতে, 'আইয মা'ইস (রা) বি'র মাউনার যুদ্ধে শহীদ হননি। এ দিন যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন, ‘আইয (রা)-এর ভাই মু'আয ইবন মা'ইস (রা)। আর 'আইন ইবন মা'ইস (রা) বি'র মাউনা, খন্দক ও তৎপরবর্তী সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। ১২ হি. হযরত আবূ বকর (রা)-এর খিলাফাত আমলে ভণ্ড নবীদের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তারই... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

عائذ بن ماعص ب س: عائذ بْن ماعص بْن قيس بْن خلدة ابن مخلد بْن عامر بْن زريق الأنصاري الخزرجي ثم الزرقي. شهد بدرًا مع أخيه: معاذ بْن ماعص، وقتل عائذ يَوْم اليمامة شهيدًا، وقيل: إنه استشهد يَوْم بئر معونة، وكان رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قد آخى بينه وبين سويبط بْن حرملة العبدري. أخرجه أَبُو عمر، وَأَبُو موسى....

‘আইয ইব্‌ন মা’ইস ইন কায়স আল-খাযরাজী (রা) | মুসলিম বাংলা