- পণ্য
- /
- দ্বীনি কিতাবাদি
- /
- প্রিয় পদরেখা
প্রিয় পদরেখা
৳৩০০.০০
⚠️ এই পণ্যটির আর মাত্র ৫টি পিস বাকি আছে।
পরিমাণ:
১
পণ্যের বিবরণ
বইয়ের নামঃ প্রিয় পদরেখা
লেখকঃ উবায়দুর রহমান খান নদভী
প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী
কাভারঃ পেপার ব্যাক
পৃষ্ঠাঃ 206
~প্রিয় পদরেখা
প্রিয় পদরেখা একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধ সংকলন। বোধ জাগ্রত হওয়ার পর থেকে পঞ্চাশে পদার্পণ পর্যন্ত লেখক যেসব মনীষীকে কাছ থেকে দেখেছেন ও চিনেছেন—তাদের একাংশের উপর মুল্যায়ন ও সংশ্লিষ্ট স্মৃতিচারণ নিয়েই মূলত এসব গল্পের অবতারণা।
.
আরেকটু খোলাসা করে বললে আজকে আমরা যারা মুসলমান হিসেবে ইসলাম নিয়ে গর্ববোধ করি, তাদের সহজে মুসলমান হওয়া ও ইসলামকে সহজভাবে পাওয়ার পেছনে যে একদল মানুষের নীরব ও নিভৃত সাধনা রয়েছে, তাদের গল্পই বক্ষ্যমাণ গ্রন্থে লেখক করেছেন একজন দার্শনিকের চোখ দ্বারা।
.
আমাদের নিজেদের দেশে এরকম অনেকে বুজুর্গ ছিলেন, যাদের ইসলাম ও মুসলিমদের পেছনে অবদান অপরিসীম। তারা চাইলে তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশাল-বিশাল ফ্ল্যাট, আলিশান বাড়ি গড়ে তুলতে পারতেন; এমনকি রাজকীয় খাবারদাবারে নিজেদের ডুবিয়েও রাখতে পারতেন! কিন্তু সেদিকে তারা ভ্রুক্ষেপ করেননি। সারাটা জীবন নির্মোহ, নির্মল, সাদাসিধে জীবনযাপন করে গেছেন। দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের পকেটের টাকা খরচ করে, মাইলের পর মাইল পায়ে হেঁটে ওয়াজ করে এসেছেন, যাতে সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে, ইসলামকে বুঝতে পারে। এই কর্পোরেট যুগে এসব গল্প আসলে বিরল, এমনকি এর দেখা মেলাও ভার। আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সেসব নির্মোহ, নির্লোভ মানুষদের স্মৃতিচারণ নিয়েই লেখা বই ‘প্রিয় পদরেখা’।
.
লব্ধপ্রতিষ্ঠ লেখক-সম্পাদক, দার্শনিক আলেমে দ্বীন উবায়দুর রহমান খান নদভি পূর্বসূরিদের নিয়ে বিভিন্ন জায়গায় স্মৃতিচারণ করে যেসব প্রবন্ধ লিখেছেন, এটা সেসব প্রবন্ধেরই সুন্দর এক সংকলন। প্রায় ২৩ জন পূর্বসূরিকে নিয়ে লেখা তার এই বইয়ে উঠে এসেছে পুরােনো যুগের অনেক আলেমদের সাদাসিধা যাপন ও সুন্নতের সদা-পাবন্দ নির্মল এক জীবন; যার পরতে-পরতে ছড়িয়ে আছে তাদের জীবন, কর্ম, গুণাবলি, প্রতিভা ও বৈশিষ্ট্য; যাতে রয়েছে আমাদের জন্য প্রাত্যহিক জীবনযাপনে বাস্তবায়নের মতো উপদেশ ও আদর্শ; পথ ও পথের পাথেয়।
.
বাংলাদেশি আলেমদের মধ্যে যে কজনের লেখনী তথ্য, তত্ত্ব ও মর্মে অনিন্দ্যসুন্দর—উবায়দুর রহমান খান নদভী তাঁদের প্রথম সারির একজন। গুণী এ মানুষটি দৈনিক ইনকিলাব ও মাসিক নেয়ামতসহ অনেক পত্রিকায় লেখালেখি ও সম্পাদনার দীর্ঘ দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা ও বিস্তৃত অধ্যয়ন তার লেখার গতিকে করেছে আরও বেগবান।
.
প্রিয় পাঠক, তাঁর সেই অভিজ্ঞতাবহুল জীবনের গল্পে আপনাকে স্বাগতম। যে গল্পে মিশে আছেন আমাদের বুজুর্গরা, আমাদের আকাবির-আসলাফরা। এ বইয়ের পাঠপর্বে ঘুরে আসা যাবে তাদের একান্ত জীবন ও জীবনের বাস্তবতায়, যে জীবনের গল্প আসমানসম।
.
আকাবিরদের জীবনের গল্পগুলো ভিন্ন এক সৌন্দর্যে পড়তে ও জানতে মূল্যবান এই বইটি সংগ্রহ করুন।
.
বই—প্রিয় পদরেখা
.
লেখক—মাওলানা উবায়দুর রহমান খান নদভী
.
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা—২০৬
.
মুদ্রিত মূল্য—২৪০



